বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

লিখিত পরীক্ষার নম্বর কমানোর প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ব্যস্ততম শিববাড়ি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি চাকুরিতে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভা বা মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে এক ধরনের বিশেষ সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে। এর মাধ্যমে মূলত দলীয়করণ, স্বজনপ্রীতি এবং ঘুষ ও দুর্নীতির পথ উন্মুক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এই ধরনের হটকারী সিদ্ধান্ত মেধাবী ও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করবে বলে সতর্ক করেন ছাত্রনেতারা।

খুলনা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে এই হীন ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত বাতিল করে মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার জোরালো দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD