শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা: মাহ্দী আমিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ

শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেন, শ্রমিক শুধু শ্রম দেন না, তারাই দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির কারিগর। তাদের ঘামের ওপর নির্ভর করেই গড়ে ওঠে আমাদের অর্থনীতি। তাই শ্রমজীবী মানুষের নায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং তাদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, বর্তমান প্রেক্ষাপটে দেশের শ্রমবাজারকে আরও গতিশীল এবং আন্তর্জাতিক মানের করে তুলতে হবে। এজন্য শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকার প্রবাসে কর্মরত কর্মী এবং দেশের ভেতরে থাকা শ্রমজীবীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

বিশ্লেষকদের মতে, দেশের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে এবং সামগ্রিক উৎপাদনে শ্রমিকদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিকদের অধিকার নিয়ে নানা টালবাহানা হলেও, বর্তমান সময়ে শ্রমিকের নায্য অধিকার আদায়ে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে। কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক শোষণ চরমে পৌঁছেছিল বলে অভিযোগ রয়েছে। তবে বর্তমান প্রশাসন শ্রমিকদের কল্যাণে বদ্ধপরিকর।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD