শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ

মন্ত্রিপরিষদে অনুমোদনের পরেও আইনসভায় বিল আসতে দেরি হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি গণমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদে অনুমোদনের পরে যত দ্রুত সম্ভব বিলগুলো আইনসভায় পাঠানো উচিত। যাতে সব সদস্য আইনটা ভালোভাবে দেখে আসতে পারেন। এক্ষেত্রে আমরা কিছুটা ব্যত্যয় দেখছি এবং আমরা খুবই মর্মাহত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, সংসদীয় গণতন্ত্রের মূল কথাই হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। কোনো গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের আগে সংসদ সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া না হলে আইন পাসের প্রক্রিয়ায় জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশার প্রতিফলন ঘটে না। ভবিষ্যতে এ ধরনের দীর্ঘসূত্রিতা এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশ্লেষকদের মতে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও আইন পাসের ক্ষেত্রে সংসদীয় নিয়মকে উপেক্ষা করার প্রবণতা ছিল। বর্তমান গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে এবং কার্যকর আইনসভা গড়ে তুলতে কার্যপ্রণালী বিধির যথাযথ অনুসরণ এখন সময়ের দাবি। কার্য্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের ত্রুটিপূর্ণ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংসদকে আরও বেশি কার্যকর করার ওপর জোর দেন ডেপুটি স্পিকার।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD