বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

গ্যাসের অভাবে অর্ধেকের কমে ধুঁকছে কারখানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল। এর নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।

বুধবার দুপুরে বঙ্গভবনে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ও প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং পোশাক খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন।

এ সময় উদ্যোক্তারা জানান যে গ্যাসের তীব্র সংকটের কারণে দেশের কারখানাগুলো তাদের অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে এবং উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে।

রাষ্ট্রপতি বিষয়টি মনোযোগ সহকারে শোনেন এবং শিল্প খাতের এই সংকট উত্তরণে সংশ্লিষ্ট কতৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। একইসঙ্গে তিনি দেশের অর্থনীতিতে পোশাক খাতের অবদানের কথা স্বীকার করে উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD