বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ২:১৪ pm

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে বঙ্গভবন ছাড়েন তিনি।

বঙ্গভবনে থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, বঙ্গভবন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির গাড়িবহর বের হচ্ছে। এর আগে বঙ্গভবনে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।

বিদায়ের আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বঙ্গভবনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বিদায় নেওয়ার সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর তিনি কঠোর প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।

এদিকে, ৩৫ বছর পর দুপুর ২টা থেকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এতে বিএনপির প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর বিরোধী জোট জামায়াতে প্রার্থী অলি আহমেদ।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD