মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

দুই বছরে জ্বালানি সংকট কাটবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ২:৩৭ pm

আগামী দুই বছরের মধ্যে জ্বালানি সংকট থেকে পুরোপুরি উত্তরণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের বিদ্যুৎ-জ্বালানিতে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে। এজন্য আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গ্যাস সংকটের কারণ হলো আমাদের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে আছে। একটা বয়লারের কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু সমস্যা হলো পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমান যে বয়লারে উৎপাদন চলছে সেটিও বন্ধ করে রাখতে হবে। এজন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সাড়ে চার বছরে মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।’

পাশাপাশি বাপেক্সের সক্ষমতা বাড়াতেও কাজ চলছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, শিগগিরই জ্বালানি সংকট সমাধানের পথ নেই। গ্যাসের উপর চাপ না কমালে সংকট আগামীতে আরো বাড়বে। এ খাতে লুটপাট বন্ধ ও বৈপ্লবিক পরিবর্তন আনতে না পারলে বিগত সরকারের মতো ব্যর্থতার দায় নিতে হবে।

সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ জ্বালানি বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD