মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

এত সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই ভালো: শিক্ষামন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ২:১০ pm

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতের এত সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই ভালো। এই নাম্বার কি শিক্ষার্থীরা পাঁচ মাসে পেয়েছে? দীর্ঘদিনের সংকটের ফল এটি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কাজ করছি। গত ২০ বছরে আমরা আরো পিছনের দিকে এসেছি। শিক্ষক সংকট ভয়াবহ।

তিনি বলেন, এসএসসির ফলে ড্রপ হয়েছে, এটা বলা যায় না। কারণ জোর করে কি ফল করানো যায়? জোর করে পাস করানো যায়?

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আলোচনার টেবিলে থাকা রেজুলেশনের রাষ্ট্রীয় চূড়ান্ত সিদ্ধান্ত নয়। যাচাই-বাছাই না করে শিক্ষার্থীরা উসকানিতে পা দিচ্ছে।

তিনি বলেন, ৭৭ হাজার শিক্ষক নিয়োগে বাছাইয়ের পর নিয়োগ প্রক্রিয়া ঠিক করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষকরা বেতন ভাতা নিবে কিন্তু রেজাল্ট জিরো হবে, তা হতে পারে না। শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD