লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২-এর অধীনস্থ রিজিওন-০৫-এর উদ্যোগে সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে ২০২৫-২৬ কার্যবর্ষের শুভ সূচনা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই নারায়ণগঞ্জের আটটি লায়ন্স ক্লাবের সমন্বয়ে গঠিত রিজিওন-০৫-এর জোন-২১ ও জোন-২৩-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদ্য বিদায়ী জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় এমজেএফের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নারায়ণগঞ্জ কো-অর্ডিনেটর লায়ন মিলিয়া আফরোজ তৃপ্তি, রিজিওন চেয়ারপারসন লায়ন শহীদুল আযম রাসেল, জোন-২১ চেয়ারপারসন লায়ন আশরাফুল আলম রাসেল সিরাজী, জোন-২৩ চেয়ারপারসন লায়ন ইলা মরিয়মসহ জেলা ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরীর নির্দেশনায় চলতি কার্যবর্ষে “Leadership for True Lionism” প্রতিপাদ্যকে সামনে রেখে সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে।