বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬ ২:১৪ pm

পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ জন শিশু আহত নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েক জন। এই শিশুদের সবাই সেই কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল।

গতকাল মঙ্গলবার লাহোরের খানা এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় মোট ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল সেই কোচিং সেন্টারটিতে। ধসের জেরে সবাই কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি আহত ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতলে আনার পর ১৪ জন শিশুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।

“বাকি ৬ জনের মধ্যে ৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে, দু’জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে”, জিও নিউজকে বলেছেন খাজা ইমরান নাজির।

পুলিশসূত্রে জানা গেছে, একতলা ভবনটিতে দোতলা নির্মাণের কাজ চলছিল। যখন ছাদ ধসে পড়ে, সে সময় একতলায় শিক্ষার্থীদের ক্লাস চলছিল। এ ঘটনায় ওই ভবনের মালিকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ উভয়েই নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়েছেন। সেইসঙ্গে জীবিতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

২৪ কোটি মানুষ অধ্যুষিত পাকিস্তানে ভবন কিংবা ছাদ ধসে মৃত্যুর ঘটনা বিরল নয়। মূলত নিম্নমানের ভবন নির্মাণ সামগ্রী এবং ত্রুটিপূর্ণ নির্মাণ এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। গত বছর জুলাই মাসে সিন্ধ রাজ্যের রাজধানী করাচির লিয়ারিতে একটি ৫ তলা ভবন ধসে নিহত হয়েছিলেন ২৭ জন এবং আহত হয়েছিলেন আরও ১০ জন।

সূত্র : জিও নিউজ

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD