মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ১৩৭১ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ২১৩ টি কোম্পানির শেয়ারের দর। গতদিনের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭১৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে

এদিন ডিএসইতে ১ হাজার ৩৭১ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩ টি কোম্পানির, বিপরীতে ১৩৩ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD