বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের সতর্ক করতে ৪২ ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬ ২:০৭ pm

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজারে কারসাজি প্রতিরোধের লক্ষ্যে ‘চলমান ব্যবসা’ (গোয়িং কনসার্ন) ঝুঁকিতে থাকা ৪২টি তালিকাভুক্ত কোম্পানির তালিকা প্রকাশ করেছে।

ডিএসই সূত্র মতে, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের সচেতন করা এবং কোম্পানিগুলোর প্রকৃত আর্থিক ও ব্যবসায়িক অবস্থা সম্পর্কে ধারণা দেওয়া। এর ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ কোম্পানিতে বিনিয়োগের আগে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবেন।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় রয়েছে— অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনলিমায়ার্ন ডাইং, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, বাংলাদেশ সার্ভিসেস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, দুলামিয়া কটন স্পিনিং মিলস, ফারেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যালস, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ), ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, আইসিবি ইসলামিক ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইনটেক, জুট স্পিনার্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার কোম্পানি, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, মেঘনা সিমেন্ট মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, ন্যাশনাল টি কোম্পানি, পিপলস লিজিং সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাফকো স্পিনিং মিলস, শ্যামপুর সুগার মিলস, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইলস, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তাল্লু স্পিনিং মিলস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD