সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বেনজির আহমেদকে শিগগিরই দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬ ৩:৪৪ pm

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আজ রোববার (১৪ জুন) জাতীয় সংসদে বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করে হয়েছে। শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর মাধ্যমে প্রমাণিত কেউ আইনের ঊর্ধ্বে নয়।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন এনটিভি অনলাইনকে।

এদিকে, পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো বলছে, গত ১২ জুন ইন্টারপোল বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করেছে। তবে কবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বেনজির আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD