সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

লিচুর জুস তৈরির রেসিপি জেনে নিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:৪৮ am

গরমে প্রাণ জুড়াতে ঠান্ডা যেকোনো জুস হলে আর কী চাই! এখন তো ফলের মৌসুম। বাজারে বছরের সবচেয়ে সুস্বাদু ফলগুলোর দেখা মিলছে। তার মধ্যে অন্যতম হলো লিচু। লিচু এমনিতেই খেতে অনেক সুস্বাদু। এই ফল দিয়ে যদি জুস তৈরি করে খাওয়া হয়, তবে তা তো আরও বেশি সুস্বাদু লাগবেই। চলুন জেনে নেওয়া যাক এই গরমে ঠান্ডা ঠান্ডা লিচুর জুস কীভাবে তৈরি করবেন-

তৈরি করতে যা লাগবে

খোসা ও বিচি ছাড়ানো লিচু- ১২টি

পানি- ২ গ্লাস

চিনি- পরিমাণমতো

লবণ- সামান্য

বরফ- কয়েক টুকরা।

যেভাবে তৈরি করবেন

একটি ব্লেন্ডার জারে বরফের টুকরা ও পানি ছাড়া বাকি উপকরণগুলো দিয়ে দিন। এবার ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এবার তার সঙ্গে পানি দিয়ে আরও কিছুটা সময় ব্লেন্ড করে নিন। সবকিছু ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে নিতে হবে। এরপর তার সঙ্গে আইস কিউব মিশিয়ে পরিবেশন করতে হবে। এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লিচুর জুস আপনাকে প্রশান্তি এনে দেবে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD