সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

নিয়োগ পেয়ে প্রথমবার বিএসইসিতে এলেন নতুন চেয়ারম্যান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ

নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এসেছেন সংস্থার নতুন চেয়ারম্যান মাসুদ খান। নিয়োগপ্রাপ্ত নতুন তিন কমিশনারও বিএসইসিতে দায়িত্ব গ্রহণ করতে এসেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ে আসেন মাসুদ খান। এসময় সংস্থার কর্মকর্তারা তাকে বরণ করে নেন।

এর আগে বৃহস্পতিবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্ট পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ খান। একইসঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ-আল-তারিক।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, যোগদানের পর প্রত্যেককেই চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD