বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬ ১:৪৮ pm

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০৩ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ০৬ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৪ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৯ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০ পয়েন্টে।

ডিএসইতে মোট ৪৩৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬২ টি, কমেছে ৬৯ টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টি কোম্পানির শেয়ারের দর।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD