সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ৯১২ কোটি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬ ৩:৫২ pm

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৭৯ টি কোম্পানির শেয়ারের দর। গতদিনের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।Maps

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৮ কোটি ৭১ লাখ টাকা ।

আজ ডিএসইতে মোট ৩৮৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৯ টি কোম্পানির, বিপরীতে ১৫২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD