ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির পর সোমবার (১ জুন) দেশের অফিস-আদালত আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। ২৫ মে থেকে শুরু হওয়া ছু টি আর একদিন ভোগ করবেন চাকরিজীবীরা।
সোমবার সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঈ দ শেষে গ্রামের বাড়ি থেকে কর্মজীবী মানুষ ঢাকায় ইতোমধ্যে আসা শুরু করেছেন। ছু টি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে আজও ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকে।
গত ২৫ মে থেকে শুরু হওয়া ছু টি শেষ হচ্ছে আগামীকাল রোববার (৩১ মে)। সারা দেশে গত বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈ দুল আজহা উদ্যাপন করা হয়েছে। ঈ দুল আজহা উপলক্ষে আগে থেকেই ৬ দিন ছু টি নির্ধারণ করে রেখেছিল সরকার।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছু টি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছু টি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা এই ছু টি ভোগ করেন। তবে, ঈ দের ছু টির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছু টির দিনে অফিস করেছেন চাকরিজীবীরা।
ছু টির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈ দুল আজহার দিন সাধারণ ছু টি। ঈ দুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন ও পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছু টি ভোগ করেন চাকরিজীবীরা।
আগের অভিজ্ঞতার আলোকে ঈ দযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছু টি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওই দিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছু টি ঘোষণা এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর, গত ২৪ মে সাত দিন ছু টি ও দুদিন অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে টানা ৭ দিনের ছু টি পেয়ে যান চাকরিজীবীরা। টানা ছু টি শেষে আগামী সোমবার আবার নিয়মিত অফিস কার্যক্রম শুরু হচ্ছে।