সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

আলোচনা ব্যর্থ হলে ‘অন্য পথ’ খুঁজবে যুক্তরাষ্ট্র : রুবিও

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬ ৩:১৩ pm

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী চুক্তি নিশ্চিত করবে অথবা ‘অন্য কোনো উপায়ে’ দেশটির মুখোমুখি হবে। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই মন্তব্য করেছেন।

যুদ্ধ অবসানের চুক্তি খুব কাছাকাছি এবং চুক্তির জন্য ওয়াশিংটন কোনও তাড়াহুড়ো করবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর নরমের পর রুবিও ওই মন্তব্য করলেন।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির বিষয়ে নয়াদিল্লিতে রুবিও বলেন, আমরা ভেবেছিলাম গতকাল রাতে অথবা সম্ভবত আজ কোনো খবর পেতে পারি। তবে এটি নিয়ে এখনই খুব বেশি ভাবার কিছু নেই।

ভারতের রাজধানীতে সরকারি সফরে থাকা রুবিও সাংবাদিকদের বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার এবং উন্মুক্ত রাখার বিষয়ে তাদের সক্ষমতা নিয়ে আমার মনে হয় আমাদের টেবিলে বেশ জোরালো একটি প্রস্তাব রয়েছে।

মধ্যস্থতাকারীরা একটি সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ দিলেও গত ৮ এপ্রিল থেকে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতি পালন করছে। তবে ইরান এখনও বেশির ভাগ জাহাজের জন্য হরমুজ প্রণালি অবরুদ্ধ এবং ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ‘চুক্তিতে পৌঁছানো, সেটি প্রত্যয়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত’ মার্কিন অবরোধ ‘পুরোপুরি বহাল থাকবে’।

তিনি বলেন, ‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটি সঠিকভাবে করতে হবে।’

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র ‘আলোচনার বিষয়ের একটি বড় অংশের ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছেছে’। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘এর মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর একেবারেই সন্নিকটে।’

তিনি বলেন, এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্র ‘পারমাণবিক সমস্যা নিয়ে কথা বলছে না’ এবং তাদের মূল মনোযোগ যুদ্ধ অবসানের ওপর।

বাঘাই বলেন, যেকোনো সম্ভাব্য চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তার ‘কোনও গ্যারান্টি নেই’। তিনি বলেন, তেহরান কোনো হুমকির তোয়াক্কা করে না।

সূত্র : আল জাজিরা।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD