সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন

প্রিয়জনের টানে বাড়ির পথে মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬ ১:১১ pm

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা।

রাজধানীর বিভিন্ন সড়কে চিরচেনা যানজট নেই। ঈদের ছুটি শুরুর প্রথম দিনে আজ সোমবার (২৫ মে) চিরচেনা যানজট দেখা যায়নি। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যাও কমে এসেছে।

আজ সকালে সরেজমিনে ফার্মগেট, বিজয়সরণি, কারওয়ান বাজার এলাকায় ঘুরে দেখা গেছে গণপরিবহণ আগের তুলনায় অনেক কম। যাত্রীদের চাপও কমেছে পরিবহনগুলোতে। মেট্রোরেলেও নেই চিরচেনা ভিড়।

এদিকে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত কর্মজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD