সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সোমবার থেকে পুঁজিবাজারে ৭ দিনের ঈদ ছুটি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:৩৪ am

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) থেকে দেশের পুঁজিবাজারে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুঁজিবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে শুরু হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।

এছাড়া পোস্ট ক্লোজিং সেশন দুপুর ২টা থেকে ২টা ৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD