রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬ ৪:১৪ pm

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সোমবার (২৫ মে) ৯ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা তারাবো বিশ্বরোড থেকে রুপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহক এবং মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD