বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বিমানবন্দরে বিদেশি নাগরিক আটক, পাকস্থলীতে মিলল ৮০ ক্যাপসুল কোকেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১২:২০ pm

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেনসহ এক বিদেশি নাগরিক আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (২১ মে) তাকে আটক করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালকের দপ্তর থেকে নিশ্চিত করেছে। আটককৃত ওই ব্যক্তির নাম আবুল নাসের বাকেরী জাহা। তিনি তানজানিয়ার নাগরিক।

শুল্ক গোয়েন্দা জানায়, ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে নামার পর ওই যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর কাস্টমসের গ্রিন চ্যানেলে তার ব্যাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়। তবে ওই সময়ে প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে তার পাকস্থলীর এক্স-রে ও সিটি স্ক্যান করলে ভেতরে মাদক সদৃশ ক্যাপসুলের উপস্থিতি শনাক্ত হয়।

আটক ব্যক্তি তার পাকস্থলীতে ৮০টি কোকেনভর্তি ক্যাপসুল বহন করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD