রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

চটজলদি আমের রসমালাই!

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ

বাজারে এখন আমের ছড়াছড়ি। বাড়িতে আম আসবে আর আম দিয়ে মিষ্টি কোনও পদ রান্না হবে না, তাই কখনও হয়! রসমালাই খেতে ভালবাসলে তাতে দিতে পারেন আমের ‘ট্যুইস্ট’। এতে রসমালাইয়ের স্বাদ বেড়ে যাবে আরও কয়েক গুণ। মাত্র ১৫ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন, আমের রসমালাই। জেনে নিন রেসিপি।

উপকরণ:

১ লিটার দুধ

১ চিমটে কেশর

আধ চা চামচ এলাচগুঁড়ো

১/৪ কাপ কাজু-বাদাম-পেস্তা কুচি

৩ টেবিল চামচ মিল্ক পাউডার

৩ টেবিল চামচ কনডেন্সড মিল্ক

১ কাপ আমের ক্বাথ

৮টি পাউরুটি

পদ্ধতি:

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এ বার ঘন দুধে একে একে কেশর, এলাচগুঁড়ো, কাজু-বাদাম-পেস্তা কুচি, মিল্ক পাউডার আর কনডেন্সড মিল্ক মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন।

মিশ্রণটি একটু ঠান্ডা করে নিয়ে তাতে আমের ক্বাথ মিশিয়ে দিন। এ বারে একটি গ্লাসের সহায়তায় গোল গোল আকারে পাউরুটিগুলি কেটে নিন।

এবার একটি ছোট বাটিতে আমের ক্বাথ, কাজু-বাদাম-পেস্তা কুচি আর মিল্ক পাউডার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এ বার একটি পাউরুটির টুকরোর উপর আমের মিশ্রণটি ভাল করে মাখিয়ে আর একটি পাউরুটি দিয়ে দিন উপরে। দেখতে হবে ঠিক স্যান্ডউইচের মতো।

একটি কাচের পাত্রে পাউরুটির স্যান্ডউইচগুলি সাজিয়ে উপর থেকে বানিয়ে রাখা মালাই ছড়িয়ে দিন।

তৈরি হয়ে গেল মজাদার আমের রসমালাই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD