বুধবার, ২০ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ৮৪১ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬ ৩:৩৪ pm

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৪টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২০ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১০৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১০৭৪পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৪১ কোটি ১২ লক্ষ ২৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭৫ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৪টি কোম্পানির, বিপরীতে ১৩১টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD