সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস–৩০’ সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬ টির, দাম কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ টি কোম্পানির শেয়ারদর।