শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৭:৫১ pm

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়; বরং এটি মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নৈতিক দায়িত্ব পালনের একটি ক্ষেত্র।

শুক্রবার (১৫ মে) রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমিরদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জামায়াতের জেলা ও মহানগর আমিরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ এখন আর শুধু বক্তব্য শুনে সন্তুষ্ট নয়; তারা রাজনৈতিক দলগুলোর বাস্তব আচরণ পর্যবেক্ষণ করছে। তিনি দাবি করেন, বর্তমানে মানুষের নজরদারির কেন্দ্রবিন্দুতে রয়েছে জামায়াতে ইসলামীর কার্যক্রম।

তিনি বলেন, আগে অনেকেই মনে করতেন জামায়াত একটি কার্যকর রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে, তবে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। অনেকে মনে করছেন, জামায়াতে ইসলামী ভবিষ্যতে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে। ফলে দলটির নেতাকর্মীদের প্রতিটি পদক্ষেপ জনগণের নজরদারির মধ্যে থাকবে।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো ধরনের ভুল, দুর্নীতি, অনিয়ম বা অসতর্ক আচরণ দল ও আদর্শের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই জনগণের আস্থা অর্জনই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, যেদিন জনগণের মনে এই বিশ্বাস তৈরি হবে যে দেশ, জাতি ও দ্বিন জামায়াতের কাছে নিরাপদ, সেদিন আল্লাহর রহমতে বিভিন্ন মত ও শক্তি এক জায়গায় মিলিত হবে। সেই লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের জীবনযাপন, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন ও রাজনৈতিক আচরণ আরও পরিচ্ছন্ন করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD