রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭১৪ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৭১৪ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১১ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৬৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১০৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২২ পয়েন্ট কমে ১৯৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭১৪ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭২৭ কোটি ৪৫ লাখ ৬ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৬টি কোম্পানির, বিপরীতে ১৮৯ কোম্পানির দর কমেছে। আর ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD