মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

এমটিবি ক্যাপিটাল পিএলসি-এর স্থানান্তরিত কর্পোরেট অফিসের উদ্বোধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:২৪ pm

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল পিএলসি সম্প্রতি তাদের স্থানান্তরিত কর্পোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নতুন অফিসটি ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকায় ৪২, ইজাব ফ্লোরা ইউনিটি টাওয়ারের ৭ম তলায় অবস্থিত। পূর্বে প্রতিষ্ঠানটির অফিস ছিল পান্থপথের চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ারে।

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিব নারায়ন কৈরী, চেয়ারম্যান, এমটিবি ক্যাপিটাল পিএলসি এবং স্বতন্ত্র পরিচালক, এমটিবি; এবং জেরিন মাহমুদ হোসেন, ভাইস-চেয়ারম্যান, এমটিবি ক্যাপিটাল পিএলসি এবং স্বতন্ত্র পরিচালক, এমটিবি।

অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, পরিচালক, এমটিবি ক্যাপিটাল পিএলসি এবং এমডি ও সিইও, এমটিবি; চৌধুরী আখতার আসিফ, পরিচালক, এমটিবি ক্যাপিটাল পিএলসি এবং এএমডি ও সিবিও, এমটিবি; মোঃ শামসুল ইসলাম, পরিচালক, এমটিবি ক্যাপিটাল পিএলসি এবং ডিএমডি, এমটিবি; পাশাপাশি গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দিন আহ্‌মাদ, মোঃ বখতিয়ার হোসেন এবং মোঃ শাফকাত হোসেন, ডিএমডি, এমটিবি।

এমটিবি ক্যাপিটাল পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, সুমিত পোদ্দারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন ও আধুনিক এই অফিস থেকে কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করা হয়। এটি গ্রাহকসেবা, সমন্বয় এবং সৃজনশীলতাকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে এমটিবি ক্যাপিটাল পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD