শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো নতুন প্রস্তাবে যা বলেছে ইরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬ ৭:৪৪ pm

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিনিদের কাছে প্রস্তাবটি পৌঁছে দেয় তেহরান।

নাম প্রকাশ না করার শর্তে আজ শনিবার (২ মে) বার্তাসংস্থা রয়টার্সকে ইরানি এক কর্মকর্তা বলেছেন, তাদের নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের কথা বলা হয়েছে। অপরদিকে পারমাণবিক কর্মসুচি নিয়ে আলোচনার বিষয়টি পরবর্তীতে আলোচনার জন্য রাখা হয়েছে।

এ কর্মকর্তা বলেছেন, ইরানের বিশ্বাস পারমাণবিক আলোচনা পরবর্তী স্তরে রাখা হয়েছে একটি চুক্তি করার জন্যই।

তিনি বলেন, “এ কাঠামোতে পারমাণবিক কার্যক্রমের মতো জটিল ইস্যুটি আলোচনার সর্বশেষ স্তরে নিয়ে যাওয়া হয়েছে আরও অনুকূল পরিবেশ তৈরির জন্য।”

এ প্রস্তাবে বলা হয়েছে চলমান যুদ্ধ শেষ হতে হবে গ্যারান্টির মাধ্যমে। যেখানে বলা থাকবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় হামলা চালাবে না। এর বদলে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে আর যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধ তুলে নেবে।

‘বিশ্বখেকো যুক্তরাষ্ট্রকে’ মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করবে ইরান

এক সময়ের সামাজ্রবাদী পর্তুগাল, নেদারল্যান্ড এবং ইংল্যান্ডকে ইরান উপসাগরীয় আরব অঞ্চল থেকে যেমন বিতাড়িত করেছে তেমন করে যুক্তরাষ্ট্রকেও এ অঞ্চল থেকে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন ইরানের এক কর্মকর্তা।

হোসেন নৌসাবাদী নামে দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের এ কমর্কর্তা যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বখেকো’ হিসেবেও অভিহিত করেছেন।

তিনি বলেছেন, আরব অঞ্চলের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার ওপর নির্ভরশীল।

শনিবার বার্তাসংস্থা ইসনা নিউজকে তিনি আরও বলেন, “বিদেশিরা সবসময় ইরানের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদের ওপর তাদের লোভী চোখে নজর দিয়েছে। যেগুলো ইরানের পরিচয় এবং সভ্যতার অংশ।”

“পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডকে যেমন উপসাগরীয় দেশ থেকে ইরান বিতাড়িত করেছে। তেমনই বিশ্বখেকো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকেও আমরা প্রতিহত করব।”

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD