বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেল ইরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৪:০৬ pm

হরমুজ প্রণালি থেকে টোল আদায়ের মাধ্যমে রাজস্ব পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ফার্স নিউজ এজেন্সির

হামিদ রেজা বলেন, ‘হরমুজ প্রণালিতে টোল থেকে প্রাপ্ত প্রথম রাজস্ব কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে।’ তবে এই অর্থ কিভাবে এবং এর পরিমাণ জানাননি তিনি।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে নানা নাটকীয়তার পর সেটি আবারও বন্ধ করে দেয় তেহরান সরকার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের জলসীমায় অবরোধ বজায় রাখবে। তবে তিনি দ্রুত এই সংকটের সমাধানের আশা করছেন।

ইরানকে পাল্টা অবরোধ দেওয়ার প্রতিক্রিয়ায় দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালি বন্ধ থাকবে। একই সঙ্গে জাহাজ মালিকদের শুধু ইরানের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD