মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ৯২৯ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৩:৩৬ pm

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৫টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৯২৯ কোটি ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২০ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১০৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯২৯ কোটি ২৮ লক্ষ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮২৪ কোটি ৭৬ লাখ ০২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৫টি কোম্পানির, বিপরীতে ১০৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD