রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৮১৯ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ২:৫২ pm

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২২৩ টি কোম্পানির শেয়ারের দর। তবে সামান্য বেড়েছে গতদিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান।Financial Markets News

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৯০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮০৬ কোটি ১৫ লাখ টাকা টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৫ টি কোম্পানির, বিপরীতে ২২৩ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD