মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ৯৯১ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬৭টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৯৯১ কোটি ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৮ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬১ দশমিক ০৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১০৭৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ২০২৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯৯১ কোটি ৫৯ লক্ষ ৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯৭ কোটি ০১ লাখ ৪৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬৭টি কোম্পানির, বিপরীতে ১৫টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD