সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬ ১:৫৮ pm

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এ সিদ্ধান্ত নিয়েছে মোট ১৩ দিনের জন্য।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। এর মধ্যে ঈদের আগের সাত দিন এবং পরের পাঁচ দিনও এই সুবিধা কার্যকর থাকবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধা-সরকারি অফিস বন্ধ থাকবে। পাশাপাশি পোশাক কারখানাগুলোও ধাপে ধাপে ছুটিতে যাবে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD