রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

হুমকির মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১০:৪৫ am

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্ব হুমকির মুখে পড়েছে। তাকে দেশটির একাধিক মন্ত্রী পদত্যাগের আহ্বান জানিয়েছেন বলে মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত সপ্তাহে যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন হয়। এতে কেয়ার স্টারমারের ক্ষমতাসীন লেবার পার্টির বিপর্যয় হয়। এরপরই দলীয় প্রধান হিসেবে স্টারমারের ওপর চাপ বাড়ে। এখন তার বিরুদ্ধে মন্ত্রীরাই সরাসরি অবস্থান নিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবানা মাহমুদ এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা প্রধানমন্ত্রীকে বলেছেন, পদত্যাগের জন্য তিনি যেন একটি সময়সীমা ঠিক করার ব্যাপারে ভাবেন।

অপর সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইভেট্টে কুপার প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি যেন সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বিবেচনা করেন।

এমনকি উপপ্রধানমন্ত্রী ডেভিড লামিও স্টারমারকে পদত্যাগের একটি সময়সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন।

এদিকে মন্ত্রিসভার চারজন সহকারী জানিয়েছেন, স্টারমার যদি নিজে পদত্যাগ না করেন তাহলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। স্টারমারকে চাপে ফেলতে তারা নিজেরা পদত্যাগ করবেন। তাদের দাবি, ২০২৯ সালে আবারও যে জাতীয় নির্বাচন হবে সেখানে দলকে নেতৃত্ব দিতে পারবেন না ৬৩ বছর বয়সী স্টারমার।

মন্ত্রিসভার এ সদস্যরা পদত্যাগের পর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার খুব দ্রুত সময়ের মধ্যে সেখানে নতুন অন্যদের নিয়োগ দিয়েছেন।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD