বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৬৬ শেয়ারদর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ১২:৪৪ pm

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৬টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টা ৪২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫৮ ও ১৯৬৯ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৫২ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬টি, কমেছে ১৩০টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টি কোম্পানির শেয়ারের।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD