মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সূচকের পতনে চলছে লেনদেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:৩৬ am

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ জুন) মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৪ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৬ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে মোট ৩২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২ টি, কমেছে ১৯৯ টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টি কোম্পানির শেয়ারের দর।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD