মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ৫২১ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১২:৩৫ pm

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৭ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৪৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৭০ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫২১ কোটি ৪০ লাখ ৩৭ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৭টি, কমেছে ৬৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD