রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬ ১২:০০ pm

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৯ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৯ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৬ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪০১ কোটি ২৯ লাখ টাকা।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD