মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬ ১২:২০ pm

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০৭ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৬ টির, দাম কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টি কোম্পানির শেয়ারদর।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD