বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং সম্প্রীতির বন্ধন বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পরে পুরোহিত ও সেবাইতদের মাঝে নির্ধারিত সম্মানী বিতরণ করা হয়। এ সময় দেশের সার্বিক উন্নয়ন ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বলেছেন, বর্তমান সরকার সব ধর্মের মানুষের অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছিল, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশজুড়ে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা থেকে দেশের মানুষকে মুক্ত করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই আয়োজনের মধ্য দিয়ে দেশের অসাম্প্রদায়িক চেতনা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD