দেশের চলমান সংকট মোকাবেলায় নতুন বাজেটে বড় ধরনের উদ্যোগ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (৬ জুন) ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংকট কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আসছে অর্থবছরের বাজেটে ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ নামে ৬০ হাজার কোটি টাকার একটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত করতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া চলছে।
গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা কৃষি খাতে অর্থায়ন বৃদ্ধি, শিল্পভিত্তিক বাজেট প্রণয়ন, জ্বালানি ও বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ, পরিবেশগত সংকট, রেমিট্যান্স প্রবাহ এবং আমদানি-রপ্তানি পরিস্থিতি নি