মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শান্তিনগরের সিরাজ টাওয়ারে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

শান্তিনগরের সিরাজ টাওয়ার নামের দশতলা ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট রওনা হয়েছে।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD