বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৬ am

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫৩.৫ গ্রাম হেরোইন, ৯০ বোতল ফেনসিডিল, ৬ হাজার ২৬৬ পিস ইয়াবা ও ৩৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD