বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ৪:৪১ am

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ অক্টোবর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১ অক্টোবর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৯ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন, ২ হাজার ৯০৭ পিস ইয়াবা, ১১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৫০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD