বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬ ১২:৩৩ pm

বিআরটিএ’র সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৭ মে) ৫ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজ-এর মেইনটেনেন্স কাজ করা হবে। উল্লিখিত সময়ে ফুয়েল পাস-এর রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখিত।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD