বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫৬ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পসনের সঙ্গে রয়েছেন ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশনের ডিপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডাস।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD