শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশার এক যাত্রী নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ৫:৫৩ পূর্বাহ্ণ

রাজধানীর ডেমরা এলাকায় রাজধানী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশাচালকসহ এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) রাতে ডিএসসির ৭০নং ওয়ার্ডের মেন্দিপুর এলাকায় ডেমরা-রামপুরা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকার বাসিন্দা শাহ আলম (৬০) ও অটোরিকশাচালক শাওন (২৮)।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বুধবার রাতে রামপুরা থেকে অটোরিকশাযোগে ডেমরার বাসায় ফিরছিলেন শাহ আলম। এ সময় ডেমরার মেন্দিপুর এলাকায় আসলে রামপুরাগামী রাজধানী পরিবহন নামে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় চালককে জীবিত অবস্থায় স্থানীয় আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় চালক শাওনও মারা যান। দুর্ঘটনার পর রাজধানী পরিবহনের বাসটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি থানায় মামলা দায়ের কারা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD