বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বয়ফ্রেন্ডকে ৫ ভরি স্বর্ণ দিয়েও বাঁচতে পারেনি স্কুল শিক্ষার্থী জুঁই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ১০:২২ am

রাজধানীর পল্লবীতে একটি বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তায়েবাতুন জুঁই (২০) নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (২ অক্টোবর) রাতে পল্লবীর ২০ নম্বর রোডের ‘ডি’ ব্লকের ৬ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাঁচ ভরি স্বর্ণ না দিলে জুঁইয়ের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তার বয়ফ্রেন্ড হিমেল। উপায় না পেয়ে চাচার ঘর থেকে স্বর্ণ চুরি করে বয়ফ্রেন্ডের হাতে তুলে দেয় এই শিক্ষার্থী। কিন্তু ঘটনাটি জানাজানি হওয়ায় লজ্জায় আত্মহত্যার পথ বেছে নেয় জুঁই।

পরিবারের সদস্যদের অভিযোগ, কিশোর গ্যাং লিডার ও মাদক বিক্রেতা হিমেলের ব্ল্যাকমেইলের কারণেই আত্মহত্যা পথ বেছে নেয় জুঁই।

নিহতের বাবা জুলহাস খান বলেন, আমার মেয়ে যে প্রেম করত আমি জানতাম না। ওকে ব্ল্যাকমেইল করে স্বর্ণগুলো নেওয়া হয়েছে। এ ঘটনায় বিচার চান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD