বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

তারাগঞ্জে স্কুল সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে তীব্র বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্যামলী রানী রায়ের স্বামী গোপাল চন্দ্র রায়কে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নিয়মবহির্ভূত নানা অনিয়ম চলে আসছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিজের প্রভাব বিস্তার করে এবং নিয়মনীতির তোয়াক্কা না করে তার স্বামী গোপাল চন্দ্র রায়কে সভাপতি পদে বসিয়েছেন। বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পারিবারিক নিয়ন্ত্রণ ও স্বজনপ্রীতির কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করেন স্থানীয় সচেতন নাগরিকরা।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট দপ্তরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে নিরপেক্ষ ও নিয়মমাফিক নতুন সভাপতি নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। বিষয়টি নিয়ে শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে যাতে বিদ্যালয়টির শৃঙ্খলা ও শিক্ষার মান রক্ষা পায়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD